বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে কলসকাঠী ইউনিয়নে এই নৃশংস ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের শনাক্ত করে। প্রধান অভিযুক্ত খোকন হাওলাদারকে ৫,০০০ টাকা জরিমানা এবং অন্য তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।



মন্তব্য করুন