নিজ নামে ১০টির বেশি মোবাইল সিম ব্যবহারকারীদের ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্ট্রার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার বিকেলে বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেইজে এ নির্দেশনা জানানো হয়।
কমিশন জানায়, নির্ধারিত সময়সীমার পরেও অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার না করলে সংশ্লিষ্ট সিম বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে অবৈধ সিম ব্যবহার রোধ, অপব্যবহার নিয়ন্ত্রণ এবং নেটওয়ার্ক সিস্টেমকে আরও জবাবদিহিমূলক ও সুরক্ষিত করা।
নিজ নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে *16001# ডায়াল করার পরামর্শ দেওয়া হয়েছে। বিটিআরসি মোবাইল গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যেই সচেতনভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।



মন্তব্য করুন