বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সকাল ৮টা ৩০ মিনিটে অপারেশন শুরু হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, পাঁচ ঘণ্টাব্যাপী এই সার্জারি আলহামদুলিল্লাহ সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে ডা. শফিকুর রহমান পোস্ট-অপারেটিভ কেয়ার ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।



মন্তব্য করুন