ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের আজ এই শপথ নিতে হবে—এই দেশে আর ফ্যাসিস্ট হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না।”
রোববার (৩ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, “আজকের সমাবেশ প্রমাণ করে—তরুণরা পরিবর্তনের জন্য প্রস্তুত। আমাদের আন্দোলন শুধু এক দিনের নয়, ১৬ বছর ধরে আমাদের কর্মীরা জীবন দিয়ে যাচ্ছে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে।”
তিনি অভিযোগ করেন, “প্রতিবেশী দেশে আশ্রিত ফ্যাসিস্ট হাসিনা এখানেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।”
সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অন্যদিকে, একই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর শাহবাগ ও আশপাশে ছড়িয়ে থাকা ছাত্রদলের হাজারো নেতাকর্মী বৃষ্টিকে উপেক্ষা করে সমাবেশে অংশ নেন।
এই কর্মসূচিকে ঘিরে নগরীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করে ডিএমপি এবং আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়।



মন্তব্য করুন