আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সরকার ঘোষিত ছুটির প্রতি সংহতি ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি এই সিদ্ধান্ত নিয়েছে।
বিজিএমইএর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রম আইন অনুযায়ী পোশাক কারখানাগুলো বাধ্যতামূলকভাবে এই ছুটি পালনে বাধ্য না হলেও, সরকারি সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কারখানাগুলোকে ছুটি পালনের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করেছে।



মন্তব্য করুন