নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রোববার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী মাস থেকে প্রবাসী ভোটারদের জন্য ভোটার শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

তিনি বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। প্রবাসী ভোটারদের জন্য প্রতীকযুক্ত কিন্তু প্রার্থী নামবিহীন ব্যালট পাঠানো হবে, যা বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করা হবে। পোস্টাল ব্যালট ব্যবস্থায় প্রতি লাখ ভোটারের জন্য খরচ হবে ৬-৭ কোটি টাকা। এছাড়া আইনি হেফাজতে থাকা ব্যক্তি, সরকারি কর্মকর্তা এবং নির্বাচনী কাজে নিয়োজিতরা দেশ থেকেও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।