গাজীপুরে দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এ তথ্য নিশ্চিত করে।

জিএমপির উপকমিশনার রবিউল হাসান জানান, সরাসরি ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার আরও দুই আসামিকে পৃথকভাবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

ঘটনার বিস্তারিত তুলে ধরতে শনিবার দুপুরে র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী গাজীপুরের সিপিএসসিতে (CPSC) ব্রিফিং প্রদান করবেন।

নিহত সাংবাদিক তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।