চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড়ে মানসিক প্রতিবন্ধী এক নারী ফুটপাতে সন্তান প্রসবের সময় মানবিক সহায়তা প্রদান করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত পথচারী নারীদের সহায়তায় নিরাপদ প্রসব নিশ্চিত করেন। পরে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে দুজনেই সুস্থ আছেন। জনসাধারণ এই উদ্যোগকে বাংলাদেশ পুলিশের মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে প্রশংসা করেছে।