গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় ১৫ দিন আগে স্কুল থেকে ফেরার পথে কিশোরীকে কোল্ড ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করা হয়। অভিযুক্তরা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ ৭ আগস্ট বিকেলে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
রোববার (১০ আগস্ট) ভুক্তভোগীর বাবা শ্রীপুর থানায় মো. শফিকুল ইসলাম (৩৫), জসিম উদ্দিন (৩০), মো. বাবুল মিয়া (২৫) ও সাব্বির আহমেদ (২০)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।



মন্তব্য করুন