বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। সোমবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত গুলশান-২ এ অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও ডা. তাসনিম জারা বৈঠকে অংশ নেন। মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলানও উপস্থিত ছিলেন। এনসিপি নেতারা রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।



মন্তব্য করুন