জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

তিনি জানিয়েছেন, নতুন কোনো সংস্কার বা সংবিধান না থাকায় নির্বাচন সম্ভব নয়। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমার যেই ভাই মারা গেছে, তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিএফআই থাকলে তা সংস্কার করতে হবে। আগেও আয়নাঘর ভেঙেছি, এবার ডিজিএফআইয়ের সদর দফতর ভেঙে দিব।’ এদিকে, এনসিপি নেতারা রাজনৈতিক সংকট ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।