নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার বিশনন্দি ফেরিঘাট সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের বাসিন্দা হলেও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত পাঁচজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং জব্দকৃত ট্রাকের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box