নোয়াখালীর সোনাইমুড়ির বাসিন্দা প্রবাসী রুবেল, দীর্ঘ এক যুগ দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (১২ আগস্ট) কেপটাউন বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে বাংলাদেশে যাত্রার কথা ছিল তার। কিন্তু বোর্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। বিমানবন্দরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাগজপত্রের জটিলতার কারণে এতদিন দেশে ফিরতে পারেননি রুবেল, যিনি ছিলেন তার বাবা-মায়ের একমাত্র সন্তান।