শরীয়তপুরে ২২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং বিআর টি এ শরীয়তপুর উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের মতো শরীয়তপুরেও এ বছর দ্বিতীয়বারের মত এ দিবসটি পালিত হয়েছে।
দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয় ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’। গত বছর প্রতিপাদ্য বিষয় ছিল ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট, শরীয়তপুর জেলা বাস-মালিক সমিতির সহ-সভাপতি আ: বারেক মুন্সী, শরীয়তপুর জেলা বাস-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আলী আজম মাদবর, সাবেক সাধারন সম্পাদক এলিম পাহাড় ও শরীয়তপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি হায়দার আলী প্রমূখ।
সভাপতিত্ব করেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপস্থাপনায় ছিলেন, জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার শেখ জাবের আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র শরীয়তপুর জেলা সভাপতি এড. মুরাদ হোসেন মুন্সী,
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, আমরা আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো; আমরা গতিতে চলবো, আবার নিরাপদেও থাকবো; তিনি বলেন, আমাদের দেশে আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, তবে এত দূর্ঘটনা কেন? অর্থাৎ আমাদের সকলের সচেতন হতে হবে, বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মতো আমাদের দেশের সিষ্টেমকে উন্নত করতে হবে; তাহলেই নিরাপদ সড়ক গড়া সম্ভব।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৪ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে এ আন্দোলন করে আসছে। এই আন্দোলেনের

শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করছে। ছবি- দৈনিক রুদ্রবার্তা
ধারাবাহিকতায় এ বছর দ্বিতীয়বারের মত দিনটি জাতীয় ভাবে পালিত হচ্ছে।
গত ৫ জুন, ২০১৭ইং-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন সংগঠন ‘নিসচা’ (নিরাপদ সড়ক চাই) সারাদেশের মতো শরীয়তপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে গতকাল শরীয়তপুর শহীদ মিনার চত্বর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক অতিরিক্ত অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসন সভা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক ও ‘নিরাপদ সড়ক চাই’ কমিটির ব্যক্তিবর্গসহ, সড়ক ও জনপদ বিভাগ, বি-আর টি এ বিভাগ, শ্রমিক এবং নানা পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন