এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত হবে। আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এবার ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। শিক্ষার্থীরা ঘরে বসে কিংবা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েই ফল জানতে পারবেন।
সরকার তিনটি মাধ্যমে ফল জানার ব্যবস্থা করেছে:
– বোর্ডের ওয়েবসাইট: সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘Result’ কর্নারে ক্লিক করে EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।
– সমন্বিত ওয়েবসাইট: শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহ করা যাবে।
– এসএমএস: নির্ধারিত শর্ট কোড ১৬২২২-এ এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। ফরম্যাট: HSC
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন