২৭ নভেম্বর শরীয়তপুর জেলা ছাত্রলীগের আয়োজনে আগামী ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য বিশেষ বর্ধিত সভায় বক্তব্য প্রদানকালে শরীয়তপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সুযোগ্য প্রার্থী ইকবাল হোসেন অপু এসব কথা বলেন।
ইকবাল হোসেন অপু বলেন, আগামী ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য আমার যৌবনের প্রেম বাংলাদেশ ছাত্রলীগ শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ বর্ধিত সভায় আমার প্রাণপ্রিয় ছাত্রলীগের প্রতিটা ভাইয়ের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশ ছাত্রলীগের যেভাবে জন্ম হয়েছিল, বাংলাদেশ ছাত্রলীগ যে ঐতিহ্য, সংগ্রাম এবং সম্মান আছে তা বজায় রেখে, আসছে আগামী ৩০শে ডিসেম্বর প্রতিটা ঘরে ঘরে মিনতি আকুতি এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইবেন এবং আপনারা প্রত্যেকে একেকজন ইকবাল হোসেন অপু হয়ে কাজ করবেন।
তিনি বলেন, শরীয়তপুর জেলা ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে আজকে আমার দাবি থাকবে আসেন শপথ গ্রহণ করি যে, আমরা শরীয়তপুরকে একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আধুনিক শরীয়তপুর গড়ার লক্ষ্যে ছাত্রলীগের প্রতিটা ভাই-বোন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং সকল অপকর্মের বিরুদ্ধে যে কোন সময় এবং যে কোনো অবস্থানে রুখে দাঁড়াবো।
তিনি আরও বলেন, ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী কে বলছি শুধু রাজনীতিতে নয় পড়ালেখায়ও ভালো হতে হবে, জননেত্রী শেখ হাসিনা শুধু ছাত্র রাজনীতির আন্দোলনের জন্য রাজনীতি করতে বলে নাই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এবং ভালো রেজাল্ট করে যাতে আমরা সমাজের এবং মানুষের চোখে দেখাতে পারি, বুঝাতে পারি ছাত্রলীগ সদস্য রাজপথে নয়, খাতা কলম এবং পড়াশোনায়ও ছাত্রলীগ সবার সেরা।