শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেন এর উদ্যোগে ২৭ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষ মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আল মামুন সিকদার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইদ্রিছ এর সভাপতিত্বে ও সহকারী উপপরিচালক আব্দুর রজ্জাক রনি এর উপস্থ্াপনায় আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় গণশিক্ষা ও সহজ কুরআন শিক্ষার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, ঈদে মিলদুন্নবী (সঃ) আমাদের কী শিক্ষা দেয়? এ সম্বন্ধে আমার থেকে হযরত ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন। তবে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন আদর্শ আমাদের জন্য শিক্ষনীয়। তার বিদায় হজে¦র ভাষণ মুসলিম জাতির জন্য কেয়ামত পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূরীকরণ সকল ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আমরা যদি বিদায় হজে¦র ভাষণকে আমাদের জীবনের পাথেয় হিসেবে দেখি তাহলে সকল অন্যায় আমাদের সমাজ থেকে দুরীভূত হবে আল কোরআনে যে বাণী আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন তা অর্থ বুঝে পড়ে আমল করতে হবে।
এসময় জেলা প্রশাসক কাজী আবু তাহের উপস্থিত ওলামা, জজকোর্ট মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা আঃ রহমান জালালের নিকট থেকে বিদায় হজে¦র ভাষনটি পাঠ করতে বলেন এবং তিনি পাঠ করে শুনান।



মন্তব্য করুন