শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের আয়োজনে এ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন।
এ সময় শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মুহাইমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) কাজী আবু সাঈদ, ডাঃ মনিরুল ইসলাম, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দসহ বিভিন্ন থানা ফাঁড়ি থেকে আগত ও পুলিশ লাইনস এর বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক কাজী আবু তাহের ও পুলিশ সুপার আব্দুল মোমেন।



মন্তব্য করুন