শরীয়তপুরে ঔষধ ব্যবসায়ী সমিতি’র কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ নভেম্বর শুক্রবার রাত ৭ টায় শরীয়তপুর চৌরঙ্গীর মোড় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩ বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ সিরাজুল ইসলাম তালুকদার (প্রো: মেসার্স সোহাগ ফার্মেসী, পালং বাজার), সাধারণ সম্পাদক জলিলুর রহমান (প্রো: মেসার্স সোনলী ফার্মেসী, চৌরঙ্গী শরীয়তপুর), সহ সাধারণ সম্পাদক আঃ রহমান খান (খান ফার্মেসী, হাসপাতাল গেইট), সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিন্টু (ঢালী ফার্মেসী, চৌরঙ্গী), মিজানুর রহমান (প্রো: রশিদ মেডি: হল, চৌরঙ্গী) ও সহ সভাপতি নুপুর চন্দ্র রায় (জনতা ফার্মেসী, পালং বাজার)।