শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে স্বাস্থ্য সম্মত জীবনযাপন বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। ভেদরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে স্বাস্থ্য সম্মত জীবনযাপন বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এ ওয়ার্কসপের আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেঘনাদ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলমগীর, মেডিকেল অফিসার ডা. ওবায়েদুর রহমান, ডা. হাবিবুর রহমান, ডা. মাসুম বিল্লাহ, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তদন্ত সৈয়দ এমদাদুল হক।
এ সময় ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজর, সিনিয়র স্টাফ নার্স, এমটি-ইপিআই, স্বাস্থ্য পরিদর্শক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্বাস্থ্য সম্মত জীবনযাপন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।