শরীয়তপুরে বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেত্রীকরণ ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে মাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ফুড পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মাইগ্রেশন ফোরামের সভাপতি সাইফুর রহমান রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন আরএসসি ম্যানেজার মো. ইকবাল হোসেন।
ইউরোপীয় ইউনিয়ন এ প্রকল্প চালু করে অভিবাসীদের সহায়তা করে আসছে। ইউএন মাইগ্রেশন (আইওএম) ব্র্যাকের সহযোগিতায় প্রকল্পের বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রত্যাশীগণ ০১৭৩০-৩২৯৫৪১ মোবাইল নম্বরে যোগাযোগ করে বিদেশ ফেরত অভিবাসীর সহায়তা পেতে পারেন।
যে সকল নারী পুরুষগণ বিদেশ যাওয়ার জন্য দালারের মাধ্যমে প্রতারিত হয়েছে বা বিদেশ গিয়ে প্রতারিত হয়ে পুনরায় দেশে ফিরে এসেছে তাদের ঘুরে দাড়াতে এ প্রকল্প কাজ করছে।



মন্তব্য করুন