মামা সোনাতন বাড়ৈ এর বাড়ীতে শিশুকাল থেকে লালিত-পালিত ও ভাষাপ্রতিবন্ধি (বোবা) ভাগ্নে ক্লিল্টন সরকার (১৩), পিতা- অমল সরকার, মাতা- লতা সরকার, গ্রাম- শশীকর, থানা- ডাসার, জেলা- মাদারীপুর। হাল সাং- পশ্চিম নৈয়ার বাড়ি, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ গত ৮ নভেম্বর ২০১৮ ইং আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় পশ্চিম নৈয়ার বাড়ি সাকিনস্থ আমার বসত বাড়ি থেকে কোথায় যেন চলে গিয়েছে। বহু খোঁজা-খুঁজি করে, আত্মীয় ও পরিচিতজনদের সাথে যোগাযোগ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ ম্যাসেজ পোষ্ট করে কোথাও তার সন্ধান পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি অব্যাহত আছে। নিখোঁজ ক্লিল্টন সরকারের বয়স আনুমানিক ১৩ বছর, গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে, উচ্চতা আনুমানিক ৫ ফুট, পরনে হলুদ গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট ছিল। এ ব্যাপারে সোনাতন বাড়ৈ কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং- ৫০৬। তারিখ- ১৪/১১/২০১৮ ইং।