শরীয়তপুরের তিনটি আসনে ১৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। শরীয়তপুরের কোন আসনে সতন্ত্র প্রার্থী নেই।
যাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় তারা হলেন, শরীয়তপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের ইকবাল হোসেন অপু (নৌকা), সরদার একেএম নাসির উদ্দিন (ধানের শীষ), ইসলামী ঐক্যজোটের মাওলানা মাহদী হাসান (মিনার), জাতীয় সমাজতান্ত্রীক দলের (জেএসডি) নুরুল ইসলাম (তারা), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মোদাচ্ছের হোসেন বাবুল (কাস্তে), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুস সামাদ (বটগাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তোফায়েল আহমেদ (হাতপাখা)।
শরীয়তপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের একেএম এনামুল হক শামীম (নৌকা), বিএনপি’র মো. সফিকুর রহমান কিরন (ধানের শীষ), বাংলাশে খেলাফত আন্দোলনের মাহমুদুল হাসান (বটগাছ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মো. ফিরোজ মিয়া (মশাল), জাকের পার্টির মো. বাদল কাজী (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা শওকত আলী (হাতপাখা)।
শরীয়তপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নাহিম রাজ্জাক (নৌকা), বিএনপি’র মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (ধানের শীষ), জাতীয় পার্টির মো. আব্দুল হান্নান (লাঙ্গল), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সুশান্ত ভাওয়াল (কাস্তে) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ মিয়া (হাতপাখা)।
এর আগে শরীয়তপুরের তিনটি আসনে ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেয়। বাছাই পর্বে বিএনপি সহ ৫ জনের মনোনয়ন বাতিল করে জেলা রিটানিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিল করে বিএনপি’র প্রার্থী সহ তিনজন তাদের মনোনয়ন ফিরে পান। শরীয়তপুর-১ আসনে একমাত্র জাসদের (ইনু) সিরাজ চৌকিদার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় শরীয়তপুরের তিনটি আসনে ভোটের মাঠে রয়েছেন ১৮ জন প্রার্থী।



মন্তব্য করুন