শরীয়তপুরে শিশুদের অধিকার নিয়ে কাজ করে যাওয়া সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাক্স ফোর্স (এনসিটিএফ) এর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) শরীয়তপুর শহরের দৈনিক রুদ্রবার্তা কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন শরীয়তপুরের মাটি ও মানুষের পত্রিকা দৈনিক রুদ্রবার্তার সম্পাক শহীদুল ইসলাম পাইলট। এনসিটিএফ’র ভলান্টিয়ার আসিফ ইকবাল প্রশিক্ষক এর ভূমিকা পালন করেন। প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সেফ দ্যা চিলড্রেনের চাইল্ড রাইটস প্রমোটার মমতাজুল ইসলাম রুমন, সাবেক এনসিপিএফ’র সভাপতি মোহাম্মদ বায়েজিদ ও তমিজিদুল ইসলাম, মাদারীপুর এনপিসিএফ’র ভলান্টিয়ার দিপ আক্তার মুন্নি। এনসিটিএফ এর সাধারণ সদস্য এবং অতিথিদের উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে সমাপ্ত হয়।



মন্তব্য করুন