ভেদরগঞ্জ উপজেলার ডি.এম.খালী ইউনিয়নে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে ডি.এম.খালী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে প্রায় সাতশত অতিদরিদ্র পরিবারকে এ শীত বস্ত্র প্রদান করা হয়।
এসময় শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি.এম.খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জসিম মাতব্বর ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ (তকি) হাওলাদারসহ ইউনিয়ন পরিষদের মেম্বার সহ স্থানীয় নেত্রীবৃন্দ।



মন্তব্য করুন