শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের ২৭ কিলোমিটার এলাকার সংস্কার কাজ চলছে ধীর গতিতে ও কাজে অনিয়মের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর যেন টনক নড়েছে সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে সংশ্লিষ্ট সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত (সচিব) মোঃ হুমায়ুন কবির খন্দকার ভেদরগঞ্জ উপজেলার সামনে থেকে নারায়পুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পর্যন্ত মহাসড়কটির বিভিন্ন স্থান পরীক্ষামুলক ভাবে তদন্ত পরিদর্শন করেছেন। সেখানে দেখা যায় পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় মেশিন দিয়ে নির্নয় করে দেখা যায় সড়ক নির্মান কাজের গুনগত মান সঠিক ভাবেই হয়েছে। তবে কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী আরও কিছু জায়গায় অনিয়মের তথ্য দিলে সে স্থানের কাজের মান নির্নয়ের জন্য ঢালাই খুড়ে কিছু অংশ ল্যাবরেটরিতে নিয়ে যান।
এবিষয় সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত (সচিব) হুমায়ূন কবির খন্দকার সাংবাদিকদের সাথে বলেন, রাস্তার কাজের সম্পর্কে আমি একটি পত্রিকায় দেখেছি, এছাড়াও শরীয়তপুর জেলা প্রশাসকের একটি লিখিত প্রতিবেদন পেয়ে মন্ত্রনালয় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তাই সরেজমিনে এসে তদন্ত করলাম। আপনারা জানেন প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়ন মুলক কাজের বিষয় জিরো টলারেন্স ঘোষনা ও কাজে দূর্নীতি অনিয়ম করা যাবে না। এছাড়াও আমাদের মন্ত্রীও একই কথা বলেছেন। এখান থেকে রাস্তার কিছু অংশ পরীক্ষা করার জন্য নিয়েছি। রিপোর্টে ত্রুটি আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।



মন্তব্য করুন