শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের ভেনপা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দুপুরে ২০১৯ সনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাফিলের আয়োজন করা হয়। মিলাদ দোয়া ও আলোচনা সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ভেনপা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড.মোঃ সুলতান মাহমুদ (সীমন) সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভেনপা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হান্নান, কনেশ্বও এস.সি.এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আলমগীন হোসেন মাঝি, আব্দুর রাজ্জাক সেতু বাস্তবায়নের আহবায়ক মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, অভিভাবক সদস্য মোঃ আবুল কাশেম সেন্টু, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ শাহজাহান কাজীসহ ম্যানেজিংক কমিটির সদস্য অভিভাবক শিক্ষক ছাত্র-ছাত্রী বূন্দ।
ভেনপা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সকল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করেন মোহনা টি.ভি ও মানবজমিনের প্রতিনিধি মাহবুবুর রহমান। উল্লেখ্য মনুয়া আহলে সুন্নাহ দাখিল মাদ্রাসার ৫২ জন দাখিল পরীক্ষার্থীদের মাঝে সামগ্রী বিতরণ করেন।