‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মন্তব্যের সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তাঁর মতে, এ ধরনের মন্তব্যের মাধ্যমে আইজিপি নিজে ও পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছেন। একই সঙ্গে সরকার ও জনগণকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিশির মনির এসব কথা বলেন।

পোস্টে আইজিপির বক্তব্যের সমালোচনা করে তিনি লেখেন, ‘আইজিপি সাহেব!!!! কি বলতে গিয়ে কি বলে ফেললেন!!! নিজে এবং সমগ্র পুলিশ বাহিনীকে বিতর্কিত করলেন। সরকার এবং জনগণকেও বিব্রত করলেন।’

গণমাধ্যমের সামনে কথা বলার দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে এই আইনজীবী আরও লেখেন, ‘মিডিয়া ফেইস করাটা একটা বড় বিদ্যা। আয়ত্ত করুন।’

শিশির মনিরের এই বক্তব্যের মধ্য দিয়ে ‘ক্রসফায়ার’ বিষয়ে আইজিপির মন্তব্য নিয়ে তাঁর আপত্তির বিষয়টি উঠে এসেছে।