রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। এ ঘটনার কারণে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।