শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া মহিউস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম মানিক, কাচিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ান, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস সরকার, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক প্রমূখ উপস্থিত ছিলেন।