শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পৃথক পৃথক ভাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়। ১৭ মার্চ জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও মনোয়ারা শিকদার মেডিক্যাল কলেজ হসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান সূচীতে ছিল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে আনন্দ র‌্যালী। র‌্যালী শেষে পারভীন হক সিকদার এমপি, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন।
এরপর কেট কেটে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্মরনে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাথীর্ ও শিক্ষকদের অংশগ্রহনে আলোচনা সভা।
জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও মনোয়ারা শিকদার মেডিক্যাল কলেজ হসপাতালের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারে সুযোগ্য কন্যা পারভীন হক সিকদার এমপি, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারে সহ ধর্মিনী মনোয়ার সিকদার ও রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব সিকদার প্রমূখ।
সর্বশেষে শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধু ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়।