পবিত্র মাহে রমজান উপলক্ষে সংসদ সদস্য পারভীন হক সিকদার এমপির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর জেড. এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য পারভীন হক সিকদার এমপি উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, ভেদরগঞ্জ পৌর মেয়র আব্দুল মান্নান হাওলাদার, ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান রাড়ী, এসপি কল্লোল, মুক্তিযোদ্ধা মজিবুল হক বাচ্চু, প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন বেপারী, জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান ভিপি শামীম, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, ভেদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগ নেতা শফি রাড়ি প্রমূখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার সহ¯্রাধিক নারী পুরুষ ইফতার ও দোয়া মহফিলে অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন