শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হারুন বেপারী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। এর আগে শুক্রবার (৭ জুন) সকাল ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ-সখিপুর সড়কের মহিষকান্দি এলাকায় মটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন হারুন বেপারী। হারুন বেপারী মহিষকান্দি গ্রামের মঙ্গল বেপারীর ছেলে।
ওই এলাকায় দায়িত্বে থাকা ডিএসবি পুলিশের সদস্য কামরুল হাসান জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন হারুন বেপারী। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ভাবে মিমাংসা হওয়ায় এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোন মামলা দায়ের করবে না। তাই তারা হারুন বেপারীর মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছে।



মন্তব্য করুন