শরীয়তপুর সদর পৌরসভার ৪ নং ওয়ার্ডের তুলাসার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আকবর বেপারী (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া……রাজিউন)। তার মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। সদর হাসপাতাল জামে মসজিদে জোহর নামাজ শেষে সদর উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করেন। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিনিয়া জিন্নাত (ভুমি) সদর ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ সিকদার কফিনের উপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কাশেম মৃধা, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন, বর্তমান পিপি এড. মীর্জা হযরত আলী, সাংবাদিক শেখ খলিলুর রহমান প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন