ফাহাদ হোসেন তপু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যানির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিল আয়োজনে ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান সরদার ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেন শিকদার। দোয়া ও ইফতার মাহফিলে ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু তালেব সরদার, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাওন সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন