শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র যৌথ অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ অক্টোবর) দিনব্যাপী ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে নুসার সহকারি পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুসার এরিয়া ম্যানেজার নূর মোহাম্মদ, শাখা ব্যবস্থাপক তাজুল ইসলাম।
নুসার সমন্বয়কারী ও ফোকাল পার্সন মোঃ মনির হোসেন এর উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন কর্মসূচি সংগঠক মোঃ শহিদ খান ও শেখ মোঃ বিল্লাল হোসেন।