১১ জানয়ারী শনিবার গোসাইরহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, শিক্ষক, সরকারী কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রিকশা ও ভ্যানচালকসহ সকল স্তরের কয়েক হাজার মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন। দিনের কর্মসূচির মধ্যে ছিল, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট থানার ওসি মোঃ সেলিম রেজা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মদ বাচ্চু ছৈয়াল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল ও গোলাম রাব্বি শাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা ও সাধারন সম্পাদক বাবলু মৃধা, সামন্তসার ইউপি’র চেয়ারম্যান মোঃ আবুল কালাম বেপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল ফরাজী। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী দশরত কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল সরদার, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলর মোঃ আলী আকবর সরদার প্রমুখ।

মন্তব্য করুন