২১ ফেব্রুয়ারী শুক্রবার গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাতফেরী ও রচনা প্রতিযোগিতা। উপজেলার সকল মসজিদে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত, অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুর হক, গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মদ বাচ্চু ছৈয়াল ও আলী আহম্মেদ আকন, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি মাস্টার নুরুজ্জামান মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন, ইদিলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, ইদিলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক মিয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাবলু মৃধা, ইদিলপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও ২নং দাসের জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আজমল হোসেন নয়ন দেওয়ান, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলর মতিউর রহমান মিন্টু বেপারী, আনোয়ার হোসেন মনির, হুমায়ুন সিকদার, আলী আকবর সরদার প্রমুখ।