‘‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ সোমবার শরীয়তপুর জেলার গোসাইরহাটে পালিত হলো জাতীয় ভোটার দিবস। বেলা ১১ টায় বাংলাদেশ নির্বাচন কমিশন, গোসাইরহাট এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
গোসাইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ঢালী।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম প্রমূখ।