র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ৮ মার্চ রবিবার রাত ৯ টা ২৫ মিনিটে মাদারীপুর জেলার শিবচর থানাধীন সূর্যনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে শেখ নূরুল আমিন(৪৫), পিতাঃ মৃত শেখ মোসলেম, সাং- ব্রাহ্মণপাড়া, থানাঃ ভাংগা, জেলাঃ ফরিদপুরকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৭’শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ও ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন