শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটি স্কুলের প্রথম বয় নিহত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ৯ টার দিকে
উপজেলার মিত্রসেনপট্টি গ্রামের এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত- আশরাফুল ইসলাম (৭) ওই গ্রামের ইমন সরদারের ছেলে। সে ইদিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণির ছাত্র। তার রোল নম্বর ১।
আশরাফুলের চাচা মো. আলী জানান, নিজ বাড়িতেই আশরাফুলের বাবার ব্যাটারী চালিত অটোরিকসায় বৈদ্যুতিক চার্জ দেয়া হচ্ছিল। তখন অটোরিকসা লিক করে পুরো গাড়িটি বিদ্যুতায়িত হয়ে যায়। শিশু আশরাফুল গাড়িটি ধরলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। গুরুতর আহত অবস্থায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিজভী জানান, বিদ্যুতের শক লেগে আশরাফুলের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।