১৭ মার্চ মঙ্গলবার গোসাইরহাট উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে সীমিত আকারে গোসাইরহাটে বাঙ্গালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল সীমিত আকারে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেককাটা ও সরকারি-বেসরকারি ভবনে বর্ণাঢ্য আলোকসজ্জা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোল্লা সোহেব আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইকবাল আহাম্মদ বাচ্চু ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান ও সাধারন সম্পাদক খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ (কাওসার), জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন দুলাল ও গোলাম রাব্বি শাকিল, যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, যুবলীগের সাধারন সম্পাদক বাবলু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল ফরাজী ও সাধারন সম্পাদক আজমল হোসনে নয়ন দেওয়ান, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলর মতিউর রহমান মিন্টু বেপারী, আনোয়ার হোসেন মনির ও আলী আকবর সরদারসহ উপজেলার কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতা কর্মী ও ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।