ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় পারভীন হক শিকদার এমপি’র পক্ষ থেকে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ২ উপজেলায় সেচ্ছাসেবী ১২ জন সদস্যের মাধ্যমে এ জীবানুনাশক স্প্রে করা হয়।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে হারুন মালত এর (সখিপুরের ক্লিনিক এর মালিক) কাছে পারভীন হক শিকদার এমপি’র পক্ষ থেকে ঘরবন্দী অসহায় কর্মহীন পরিবারের জন্য ১০০ প্যাকেট ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫০০ কেজি চাউল, ১০০ কেজি ডাল, ২০০ কেজি আলু, ১০০ কেজি পিয়াজ, ৫০ কেজি তেল ও ১০০ পিছ সাবান।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সেকুল সরকার, সাবেক যুগ্ন আহবায়ক মাঈনুদ্দিন লস্কর ও সাবেক সদস্য হারুন অর রশিদ এবং ডি এম খালি ইউপি যুবলীগের সবেক সভাপতি রনি সরদার।