বন্যা দূর্যোগে মানুষ যখন দিশেহারা এবং অসহায় জীবনযাপন করছে, ঠিক তখনই স্পেন প্রবাসী রাসেল হাওলাদারের প্রতিষ্ঠিত আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে ২য় দফায় বন্যাদূর্গত প্রায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রবিবার ০৯ আগষ্ট সকাল ৯ টার সময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জপসা-ভোজেশ্বর ইউনিয়নের আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে তার নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে বন্যা দূর্গত প্রায় ১ হাজার ব্যক্তির মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১২-১৪ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। আলহাজ্ব শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশন শুধু ভোজেশ্বর নয়, আশেপাশের জপসা, বিঝাড়ী ও ফতেজঙ্গপুরের দরিদ্রদের মাঝে খাদ্যসহায়তা প্রদান করে আসছে।
খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম নিয়ে শাহজাহান হাওলাদারের ভাতিজা রতন হাওলাদার বলেন, স্পেন প্রবাসী আলহাজ্ব রাসেল হাওলাদার ও রিয়াদ হাওলাদার প্রতিষ্ঠিত আলহাজ্ব শাহজাহান-রিনা চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যাদূর্গত ১ হাজার অসহায় পরিবারের মাঝে আজ ২য় বারের মতো খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এর পূর্বে গত বুধবার ১২’শ বন্যাদূর্গত পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। করোনা দুর্যোগে এই ফাউন্ডেশনের মাধ্যমে জপসা ইউনিয়নসহ আশেপাশের ভোজেশ্বর, ফতেজঙ্গপুর, বিঝাড়ী ও নশাসন ইউনিয়নের প্রায় ১৪-১৫ হাজার অসহায় পরিবারকে ০৯ দফায় বিরতিহীনভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল। আমার চাচা শাহজাহান হাওলাদার ও আমার চাচাতো ভাই রাসেল হাওলাদার জানিয়েছে, যতোদিন দূর্যোগ থাকবে, ততোদিন এ ফাউন্ডেশন অসহায়দের পাশে থাকবে।
উল্লেখ্য, হাজী রাসেল হাওলাদার শরীয়তপুর জেলা প্রশাসকের মানবিক ফান্ড ত্রাণ তহবিলে ২ লাখ টাকা গরীব অসহায়দের মাঝে বিতরণ করার জন্য প্রদান করেছে।
এছাড়াও রাসেল হাওলাদার স্পেনের বার্সেলোনায় প্রবাসীদের মাঝে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রথম থেকেই।



মন্তব্য করুন