শরীয়তপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে আংগারিয়া উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল করিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সি, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এ্যাড. জহিরুল ইসলাম, জেলা আ’লীগ সদস্য জিপি এ্যাড. আলমগীর মুন্সি, পৌরসভা আ’লীগ সভাপতি জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ফকির, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ আব্দুস সালাম, জেলা ছাত্রলীগ আহবায়ক মোহসীন মাদবর, জেলা পরিষদ সদস্য আসমা আক্তার, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিল্লুর রহমান সবুজ প্রমুখ।

এছাড়া শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি খলিলুর রহমান, শংকর প্রসাদ চৌধুরী, অলিউর রহমান রাজু, বিমল চন্দ্র দাস, রুহুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান স্বপন, আলমগীর ছৈয়াল, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, সদস্য আব্দুল জলিল সরদার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আনিছ মোল্যা, যুবলীগ নেতা সরোয়ার তালুকদার, আজাদ বেপারী, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইমু আক্তার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোয়াজ্জেম ঢালী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা পলাশ খান সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা ও দোয়া মোনাজাত শেষে গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম। দোয়া-মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা কাওসার আহমেদ।