শরীয়তপুরের চিতলিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর ১ টার দিকে সমিতির বাজার হাইস্কুল মাঠ প্রাঙ্গণে চিতলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠণের আয়োজনে এ আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভা, দোয়া ও গণভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী। আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টে বঙ্গবন্ধুসহ তার পরিবার ও আত্মীয়-স্বজন ঘাতকের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের লোকজনকে মেরে ফেলার মধ্য দিয়ে ঘাতকের দল ভেবেছিল বঙ্গবন্ধু না থাকলে কেউ আওয়ামীলীগের নেতৃত্ব দিতে পারবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেদিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বেঁচে গিয়েছিল। আমাদের সবসময় বঙ্গবন্ধুর আদর্শে পথ চলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে গড়া শেখ হাসিনার হাত শক্তিশালী হলে আওয়ামীলীগ শক্তিশালী হবে। আওয়ামীলীগ শক্তিশালী হলে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।
চিতলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার হারুন-অর-রশিদ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোল্লা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আব্দুস সালাম, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন।
এছাড়াও চিতলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক জসীম ফকির, চিতলিয়া ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হাওলাদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল মৃধা ও সাধারণ সম্পাদক লালন সরদারসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে ১৫ আগষ্টে শহীদদের স্মরণ করে তাদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আওয়ামীলীগের কল্যাণ কামনা করা হয়।
গণভোজে চিতলিয়া ইউনিয়নের আওয়ামীলীগ কর্মীদের অংশগ্রহণ ও খিচুরি আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয়।



মন্তব্য করুন