শরীয়তপুরের নড়িয়া উপজেলার জেলা পরিষদের মালিকানাধীন চাকধ বাজারের জমিতে সেলামীর মাধ্যমে মার্কেট নির্মাণের প্রশাসনিক অনুমোদনের জন্য নীতিমালা মোতাবেক যাচাইয়ের জন্য ১৬ সেপ্টেম্বর বুধবার পরিদর্শণ করেন ঢাকা বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্নসচিব) এম ইদ্রিস সিদ্দিকী।
পরিদর্শণকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) তানভীর-আল-নাসীফ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশেদুল ইসলাম, প্রমূখ।



মন্তব্য করুন