জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক-এর নির্দেশক্রমে ২১ সেপ্টেম্বর সোমবার শরীয়তপুর জেলার সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

অভিযানে খাদ্যপণ্য প্রক্রিয়াকরন প্রতিষ্ঠান পরিদর্শণ করাসহ চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, মূল্য ও সরবরাহ তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘণ করায় ৩ প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবুল হোসেন ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।