শরীয়তপুরের ডামুড্যা উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭ ফেব্রুয়ারি রাত ৯ টার সময় ডামুড্যা উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর (৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক।
শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাতাবর এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন মোল্লা, জুলহাস মাদবর,জানে আলম খোকন মাদবর,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, সৈয়দ হাদি জিল্লু, গোলাম মাওলা রতন, বাবুল শেখ,যুবলীগ সভাপতি বিএম ছাত্তার,(ভারপ্রাপ্ত) সভাপতি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক মন্টি মাঝি, যুবলীগের দপ্তর সম্পাদক মাষ্টার শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম।