শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও ইউপি’ চেয়ারম্যান মোঃ জসিম মাদবরের বিরুদ্ধে প্রতিপক্ষকে মারপিটের অভিযোগে এ মামলা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্র জানা যায়, ভেদরগঞ্জ উপজেলায় সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও ইউপি’ চেয়ারম্যান জসিম মাদবর, মোস্তফা দেওয়ান, আসাদ দেওয়ান, ফয়সাল দেওয়ান সহ ২৮ জনকে আসামী করে শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিঃ আমলী আদালতে মামলা দায়ের করেন, চরচান্দা গ্রামের মোয়াজ্জেম দেওয়ানের স্ত্রী শান্তি বেগম। যাহা সখিপুর থানা মামলা নং- ১। শান্তি বেগম, চিকিৎসাধীন মোয়াজ্জেম দেওয়ান, আহসান উল্লাহ চিকিৎসারত, ইছাহাক দেওয়ান, কাশেম দেওয়ান বলেন, ভুমি দস্যু ও স্থানীয় সন্ত্রাসী, জসিম মাদবর গংরা দলীয় প্রভাব খাটিয়ে আমার ভোগদখলীয় জমিতে ছাগল ধরিয়া নিয়া যায়। আমি ছাগলটি আনতে গেলে আমার পরিবারের সদস্যদর খুন করিয়া আমার বাড়ী ঘরে আগুন দিয়া পোড়াইয়া দিবে বলে হুমকি দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে আমার সাথে জসিম মাদবর গংদের সাথে কথা কাটা কাটি হয় এবং পৃর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র রামদা, ছেনদা, হকিষ্টিক, লোহার রড ও লাটিসোটা নিয়া জসিম মাদবরের হুকুমে ৩০/৩৫ জন স্থানীয় সন্ত্রাসী আমার স্বামী মোয়াজ্জেম দেওয়ান ও ছেলে আহসান উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়। তারা বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ব্যাপারে ডিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা আমাকে ও আমার ছেলেদের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলা করা হয়েছে। সখিপুর থানা অফিসার ইনর্চাস (ওসি) এম এ মনজ্জুর আলম বলেন, মামলাটি রুজু করা হয়েছে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন